শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আগামীকাল বিদ্যার দেবী সরস্বতী পূজা

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সাগর কুমার সিংঃ

৩ ফেব্রুয়ারি ২০২৫ , রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাবে উদযাপিত হয়। দেবী সরস্বতী যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিনে।

প্রতি বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯ টা ৪৪ মিনিটে শুক্লপক্ষ পঞ্চমী তিথি শুরু হবে এবং সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে শেষ হবে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকায় বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতী পূজা সবচেয়ে বড় এবং প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখানে প্রতি বছর অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং পূজা পালন করেন। এ বছরও জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

এই বছরের পূজায় জগন্নাথ হলের প্রধান আকর্ষণ হচ্ছে চারুকলার শিক্ষার্থীদের তৈরি দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। তাদের শিল্পকর্ম প্রদর্শন করা হয় যা মণ্ডপের পরিবেশকে আরোও সৌন্দর্য্য বাড়িয়ে তোলে। এছাড়া পূজায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মসূচি এবং পুস্পবৃষ্টি, আরতির আয়োজন থাকে যা পুরো পরিবেশকে এক অপরূপ দেয়। এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সহ বিশ্ব শান্তি কামনায় পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST