সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আতঙ্কে খামারিরা: কাপাসিয়ায় এক রাতে কৃষকের ৮ গরু চুরি

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে কৃষকের গোয়াল ঘর থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক চারটার দিকে উপজেলার তরগাও ইউনিয়নের সোনারুয়া ও তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হয়ে যাওয়া এসব গরুর মধ্যে রয়েছে, তরগাঁও গ্রামের হাসান ব্যাপারীর তিনটি গরু, তার ভাই নাসির ব্যাপারীর দুটি, সোনারুয়া গ্রামের মৌলভী বাড়ির জালাল উদ্দিনের দুটি এবং ফরহাদের একটি গরু। এর আগেও ২০২৩ সালে নাসিরের চারটি গরু চুরি হয়েছিল।

এ বিষয়ে ব্যাপারী বাড়ির আইবুর রহমান বলেন, হঠাৎ রাত চারটার দিকে গাড়ির শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। তারপর বাইরে এসে কাউকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী হাসান জানান, রাত সোয়া তিনটার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখি সবগুলো গরু ঠিকঠাক আছে। কিন্তু ফজরের আযানের পর দেখতে পাই সব গরু চুরি হয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরো জানান, এই গরুগুলোই ছিল আমার আয়ের একমাত্র সম্বল। চুরি হওয়া আমার দুটি গাভী ও একটি বাছুরের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এলাকাবাসী অভিযোগ, বিগত আওয়ামী সরকারের আমলে কাপাসিয়া থেকে শত শত গরু চুরি হয়েছে। কিন্তু কোন চোর ধরা পড়েনি, এমনকি কোন গরুও উদ্ধার হয়নি। আর এতে করে নিঃস্ব হয়েছেন খামারিরা।

এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও গরু চুরির মতো ঘটনা অব্যাহত রয়েছে। কাপাসিয়ায় এত এত গরু চোরের ঘটনার পরও প্রশাসন কেন নির্বিকার। তাদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ দৃশ্যমান নেই বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST