মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আধিপত্যের দ্বন্দ্বে রক্তাক্ত টঙ্গী: এক তরুণের হাত বিচ্ছিন্ন, আহত ৩

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্নসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত প্রায় ৮টা ১০ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন ৫৬ নং ওয়ার্ডের আমজাদ আলী গার্লস স্কুল রোডের ডায়মন্ড টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী বাজার ভরান এলাকার মহিন (২১), জয় (২২)—যিনি এলাকার একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য—এবং শাহরিয়ার সৈকত (২৬), যিনি অস্ত্র মামলায় সদ্য জামিনপ্রাপ্ত আসামি, তারা তাদের সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এসময় তাসিন (১৯), এইচএসসি শিক্ষার্থী (উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ), পিতা: নাদিম; আবির (১৯), পিতা: আমজাদ হোসেন; ও সিয়াম (১৮), পিতা: মাজেদুল, সর্ব সাং: বৌ বাজার—তিনজন গুরুতর আহত হন।

সংঘর্ষে তাসিনের ডান হাতের কবজি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার বাম হাতের কুনুই অংশেও গুরুতর জখম হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাসিনসহ দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। সিয়াম বর্তমানে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলো: মহিন (২১), পিতা অজ্ঞাত জয় (২২), কিশোর গ্যাংয়ের সদস্য শাহরিয়ার সৈকত (২৬), অস্ত্র মামলায় সদ্য জামিনপ্রাপ্ত আসামি।

টঙ্গী পূর্ব থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এটি কিশোর গ্যাং সংশ্লিষ্ট আধিপত্য বিস্তারের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দোষীদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST