বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আবুরখীল দক্ষিন ঢাকাখালী বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদিতে কঠিন চীবর দান সম্পন্ন

Reporter Name / ৬০৮ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:১১ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাউজান উপজেলার বৌদ্ধ তীর্থভূমি বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদিতে গত ১৮ অক্টোবর শুক্রবার দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে ।
বাংলাদেশী বৌদ্ধদের প্রাচীনতম ধর্মীয় সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক পন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানশীল ব্যাক্তিত্ব প্রকৌশলী বিদুৎ বড়ুয়া মুন্না এবং উদ্বোধন করেন দানশীল ব্যাক্তিত্ব শিবু প্রসাদ বড়ুয়া । আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথেরর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদির প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পঞা থের ।

অনুষ্ঠানে শিক্ষক হিরাধন বড়ুয়ার পরিচালনায় বরণ সংগীত পরিবেশন করেন মহাকারুণিক শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দ ।
কঠিন চীবর দানঅনুষ্ঠানে নবনির্বাচিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয় ।

এই ধর্মসভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ শিক্ষক ধর্মানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল নন্দন কানন বিহারের অধ্যক্ষ ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের , আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের এমএ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি ভদন্ত পরমানন্দ মহাথের, রাঙ্গুনিয়া হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল বড়ুয়া । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার উর্দ্ধতন সহ-সভাপতি চম্পাকলি বড়ুয়া ।
এছাড়াও বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু , ভদন্ত শাসনানন্দ থের , ভদন্ত বুদ্ধানন্দ থের, ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু,ভদন্ত ধর্মদর্শন ভিক্ষু, ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, ভদন্ত জয়শ্রী ভিক্ষু প্রমুখ । দুপুর এক ঘটিকায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দানের সমাপ্তি ঘোষনা করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST