শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আহসান উল্লাহ মাষ্টার হত্যার “মাষ্টার মাইন্ড ” আজমত উল্লাহ খান- প্রভাষক বশির উদ্দিন

Reporter Name / ৫৫৫ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুর ২ আসনের সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টার হত্যার মূল “মাষ্টার মাইন্ড” ছিল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। আওয়ামী লীগের পরিকল্পিত ষড়যন্ত্রের স্বীকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের  নিঃশর্ত মুক্তির দাবিতে  সমাবেশ ও মিছিল-এর প্রস্তুতি সভা অনুষ্ঠানে গতকাল বিকেলে টঙ্গীতে বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আজমত উল্লাহ খান  আহসান উল্লাহ মাষ্টারকে  হত্যা করে তিনি গাজীপুরে কর্তৃত্ব করতে চেয়েছিলেন। তার মাঝে এমপি-মন্ত্রী হওয়ার বাসনা জেগেছিল। বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারকে আহসান উল্লাহ মাষ্টার হত্যার মামলায় ফাঁসানো ছিল তার আর একটি ” মাষ্টার মাইন্ড ” পরিকল্পনা। নুরুল ইসলাম সরকার ছিলেন গাজীপুরবাসীর নয়নের মণি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, তিনি ভেবেছেন শুধু আহসান উল্লাহ মাষ্টারকে হত্যার মাধ্যমে মিশন সম্পূর্ণ হবে না।  নুরুল ইসলাম সরকারকে ফাঁসাতে পারলে তার পথ সুগম হবে। নুরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলায় ফাঁসাতে ও মিথ্যা সাক্ষী তৈরি করতে উত্তরায় তিনি সাক্ষীদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য  প্রশিক্ষণ দিয়েছেন। পরিশেষে তিনি আগামী ১১ জানুয়ারী শনিবার সকাল দশটায় নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে গাজীপুরের সকল আপামরসাধারণ উপস্থিত থেকে কর্মসূচি সফল ও বাস্তবায়ন করতে সকলকে উদাত্ত আহ্বান জানান।

প্রস্তুতি সভায় সরকার শাহানুর ইসলাম রনি বলেন, আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আগামী ১১ জানুয়ারি শনিবার সকাল দশটায় সফিউদ্দিন স্কুল ও টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা ময়মনসিংহ রোডে দলমত নির্বিশেষে গাজীপুরের সকল আপামরসাধারণ  উপস্থিত থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের
নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ সফল করবেন এ আশাবাদ ব্যক্ত করেন।

সরকার শাহনূর ইসলাম রনির সভাপতিত্বে গাজীপুর মহানগর বিএনপি আজিজুল হক  রাজু মাষ্টারের সঞ্চালণায় প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, কারা নির্যাতিত বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী,বিএনপি নেতা হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আঃ রহিম কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ সেলিম কাজল, গাছা মেট্র থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, রফিকুল ইসলাম রিপন, এডঃ আরাফাত চৌধুরী লিটু, মোস্তাফিজুর রহমান, ৪৯ নং ওয়াড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোঃ সুমন , পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল রাতুল আহম্মেদ ভুইয়া, পুবাইল থানা যুবদল আনোয়ার হোসেন, আলী মাহমুদ টুটুল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী বিএনপির  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST