বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৫১৮ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে আতাউল্লাহ নামে এক রোহিঙ্গা নেতাকে (সাবেক হেড মাঝিকে) হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসার দুষ্কৃতকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮-এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, এর আগেও অন্তত অর্ধশতাধিক রোহিঙ্গা নেতা, উপনেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তার কেন্দ্র এসব হত্যাকাণ্ড ঘটছে বলে ক্যাম্পবাসী দাবি করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST