সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, ধার করা ডাক্তার দিয়ে চলছে অপারেশন থিয়েটার

Reporter Name / ২৬০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে মারাত্মক ডাক্তার সংকট থাকা সত্ত্বেও থেমে নেই সিজারিয়ান অপারেশন। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে প্রতিদিন রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

জানা গেছে, বিশেষ করে সার্জারি বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগ না থাকায় রোগীদের চাপে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে বাধ্য হয়ে পাশের উপজেলা ও জেলা হাসপাতাল থেকে ধার করে ডাক্তার এনে নিয়মিত চলছে অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম।

অন্যদিকে স্বাস্থ্য-কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক ক্ষেত্রেই দায়িত্বরত চিকিৎসকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গর্ভবতী মায়েদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

রোগী ও তাদের স্বজনরা জানান, আমরা নিজ উপজেলায় সরকারি ভাবে চিকিৎসা নিতে পারছি। রংপুর বা বগুড়া জেলা শহরগুলোতে গেলে বিভিন্ন হয়রানির শিকার সহ অর্থনৈতিক অনেক ক্ষতি হয় কিন্তু নিজ এলাকায় সিজার করে আমাদের অর্থ, সময় সবকিছুইতেই সুবিধা ভোগ করতে পারছি। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও সময়মতো সিজার অপারেশন হওয়ায় অনেক মা ও নবজাতকের জীবন রক্ষা পাচ্ছে। তবে তারা দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও মানসম্মত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানায়, ডাক্তার সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন ডাক্তার নিয়োগ পেলে সেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST