মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান, দুই বাস কাউন্টারকে জরিমানা

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক,উলিপুর, কুড়িগ্রাম:

ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে । কুড়িগ্রামের উলিপুরে যৌথবাহিনীর অভিযানে দুইটি বাস কাউন্টারকে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উলিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম অঞ্চলের ক্যাপ্টেন খালিদসহ অন্যান্য সদস্যরা।
অভিযান চলাকালে তৃষা পরিবহনের কাউন্টারে বাস ভাড়ার নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিককে নগদ ৫ হাজার টাকা এবং মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের মালিককে একই কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকার জরিমানা আদায় করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, “কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অনিয়ম ধরা পড়েছে, সেখানে মোবাইল কোর্ট আইনের আওতায় জরিমানা করা হয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম অঞ্চলের ক্যাপ্টেন খালিদ বলেন, “ঈদের পর রাজধানীমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং হয়রানি কমাতে সেনাবাহিনী ও প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ঈদ ও বড় ছুটিগুলোর সময় অসাধু পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST