শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগের রিপন গ্রেফতার

Reporter Name / ২৭২ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আশিকুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১শ ৪ জন ও অজ্ঞাত নামা আরও ৬ শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। মামলা চলমান রয়েছে।ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে (৩৫ ) গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। বর্তমানে সে কুড়িগ্রাম কারাগারে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST