রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে চিকিৎসকের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ৬৪১ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

একে আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ মোঃ আব্দুস সামাদ এর দুর্নীত, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযায়ী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযায়ী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: মো: আব্দুস সামাদ ৩ লক্ষ টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই। সেই কমিটির দেওয়া মনগড়া রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায় এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, এই ডা: আব্দুস সামাদ নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোড় দাবী জানায়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST