বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারের সম্পূর্ণ টাকা বন্যার্তদের সহায়তায় দিলেন লিটন দাস ।

Reporter Name / ৬৩৪ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন

মুক্তবার্তা নিউজ ডেক্স।

প্রথম ইনিংসে মুশফিকের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন লিটন দাস। উইকেটের পেছনেও দেখিয়েছেন ক্ষিপ্রতা। প্রথম ইনিংসে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত এক থ্রোয়ে স্ট্যাম্পিং করেছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩টি ক্যাচ। ফলে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লিটন দাসের হাতেই।
মুশফিকের মতো লিটনও তার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুকে লিটনের ভেরিফায়েড পেজে লেখা হয়েছে, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’
এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ১ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশের মুদ্রায় যা ৪২ হাজার ৯০৫ টাকার সমান। পুরো অর্থটাই তিনি বন্যার্তদের সহায়তায় দান করেছেন।
বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ। আগামী ৩০ আগস্ট একই স্টেডিয়ামেই দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST