সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মামা- ভাগিনা প্রথম, শেখ খোকন দ্বিতীয় ও বুলেট তৃতীয় স্থান অর্জন করেছে। মাদককে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩অক্টোবর শনিবার আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় ২৫টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখোরিত হয়ে উঠে শীতলক্ষ্যার দুই তীর। নেমেছে লাখো মানুষের ঢল।
শতশত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন বিভিন্ন পেশাজীবীর মানুষ। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে শীতলক্ষ্যা হয়ে উঠে উৎসবমুখর। বিকেল হতেই সাপের মতো করে বয়ে চলা শীতলক্ষ্যা নদীতে ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত হয়ে উঠে চারপাশ। এই দৃশ্য দেখে বাঁশি আর ঢোলের সুরে উল্লাসে মেতে উঠে নদীর তীরবর্তীর মানুষ। এই প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ নানা বয়সী মানুষ নদীর তীরে ভিড় জমায়।
দীর্ঘ ১৫ বছর পর নৌকা বাইচের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি। এ আয়োজনকে ঘিরে দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা তৈরিতেও ব্যস্ত সময় পার করেন কারিগররা।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শীতলক্ষ্যা নদীর দুই পারে লাখো মানুষের ভিড় জমে। কেউ নদীর তীরে অবস্থান নিয়েছেন। আবার কেউ নৌকায় করে নদীতে ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করেছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন বিতরণ করেন। শীতলক্ষ্যার শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দর্শকদের কেউ কেউ বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরণের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST