শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, স্থানীয়দের মিষ্টি বিতরণ

Reporter Name / ৫৯৩ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর)প্রতিনিধি:

লক্ষ্মীপুর কমলনগরে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল করিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনি উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য।

এ ঘটনায় রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার করইতোলা বাজার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে সাবেক ইউপি সদস্য নুরুল করিম, প্রবাসী মোস্তাফিজ হাওলাদার, ইসমাইল হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, রোকন উদ্দিন, সেলুন দোকানী আরিফ হোসেন বক্তব্য রাখেন। তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, জমি দখলসহ হয়রানির অভিযোগ তোলেন। প্রত্যক্ষরা টলি করিমের শাস্তি চাই স্লোগান দেয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) রাতে কমলনগরের চর লরেন্স গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্মীপুরে জেলা শহরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, টলি করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছি।
ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, রাতের অন্ধকারে টলি নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি, কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে তিনি সবাইকে ম্যানেজ করে নিতেন। মানুষের জমি জবর দখল করে এখন কোটি টাকার মালিক।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরীব মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সে টলি করিম থেকে কোটিপতি করিম বনে যান। শুধু আ’লীগের রাজনীতি করে এসব দখল বানিজ্য করেন।
তবে প্রতারণাসহ অভিযোগের বিষয়ে নুরুল করিম সম্প্রতি স্থানীয় সংবাদকর্মীদের কাছে দাবি করেছিলেন, শুধু রাজনৈতিক কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST