নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার কাপাসিয়ায় অগ্রযাত্রা সমাজ কল্যাণ সংঘের ২০২৫-২৬সেশনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ৯ই ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায় বারিষাব ইউনিয়নের ঐতিহাসিক চরদূর্লভ খাঁ কেরামতিয়া ইদগাহ মাঠে অগ্রযাত্রা সমাজকল্যাণ সংঘের এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫ টি সামাজিক সংগঠনসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করা হয়। অত্র সংঘের আহবায়ক মাহবুব আলম বেপারীর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ইন্জিঃ জায়েদুল হাসান, আলোকিত সুতিরকান্দা’র প্রতিষ্ঠাতা হাফেজ আল আমিন, জাগ্রত যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলী, সনমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম শাহজাহান আকন্দ, মনিরুল উলুম সিনিয়র আলিম মাদরাসার আরবি প্রভাষক ফকির মাহবুবুর রহমান, মেরিকো বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার মাইনুউদ্দীন মাহফুজ প্রমুখগন।
সভায় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ জায়েদুল হাসান নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। তিনি অত্র সংগঠনের পাশে থেকে আগামীতে সুন্দর সমাজ বিনির্মানে পাশে থাকার অঙ্গীকার করেন। কাপাসিয়া উপজেলার ২৩১টি গ্রামে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সবসময় পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা তারেক হাসান সজীব অসুস্থ থাকায় সৌজন্য সাক্ষাত করেন। সবাই মিলে দোয়া করেন সুন্দর আগামীর জন্য। ২০২৫-২৬ সেশনের জন্য ফকির মাসুদুর রহমান সজিব সভাপতি ও মমিন হাসান নাইম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র সংঘের সামগ্রিক কাজের প্রশংসা করেন এবং আগামীতে সকল সামাজিক কাজে পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেন।