বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অবৈধ বালি মহালে ইউএনও’র অভিযানে বিপুল পরিমাণ বালি জব্দ

Reporter Name / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:২৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণের বালি জব্দ করা হয়েছে। এ যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃ নাহিদুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত বালি যেন সরিয়ে নিতে না পারে সে জন্য পাহারা বসানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় মহসিন ও সালেহ আহমদের নেতৃত্বে দীর্ঘদিন যাবত এসব বালি উত্তোলন করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের সম্পর্কে এরচেয়ে বেশি বিস্তারিত জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, অবৈধ ভাবে বালি উত্তোলন করে বিপুল পরিমাণ বালি মজুত করে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় এখানে কাউকে পাওয়া যায়নি। বালি উত্তোলনের সরঞ্জামসহ বেশকিছু পাইপ এবং বালি জব্দ করা হয়েছে। পরবর্তীতে পরিমাপ করে জব্দকৃত বালি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হবে।
এসময় তিনি আরো বলেন, গত ডিসেম্বরে এই মৌসুমে ৬৬ বার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আবারো যেহেতু শীত শুরু হয়েছে বালু উত্তোলনও শুরু হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST