শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অভিযান চালিয়ে ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সরকারিভাবে নিষিদ্ধ চায়না ম্যাজিক চাই ও জাল উদ্ধার করে ধ্বংস করেছেন। ৮ জুলাই মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ ধারায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া স্লুইস গেট সংলগ্ন খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে সরকারিভাবে নিষিদ্ধ ২৫ টি চায়না দোয়ারি/ম্যাজিক চাই জাল জব্দ করা হয় এবং তা পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত আনুমানিক এক লাখ টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ। এছাড়া কাপাসিয়া থানা পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা করেন। আগামী ২২-২৮ জুলাই মৎস্য পক্ষ উপলক্ষে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST