বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আবারো ইউএনও সেজে প্রতারণা

Reporter Name / ৬৭৮ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নাম ভাঙ্গিয়ে আবারো প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও’র নাম ভাঙ্গিয়ে একটি মহল সুযোগ বুঝে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। চক্রটি বিভিন্ন জনের কাছে ইউএনও’র পরিচয়ে এই প্রতারণা করে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় “উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর” ফেসবুক পেজ থেকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম।
তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এধরণের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল। এ ধরণের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বলেন, বিভিন্ন জনের কাছে ইউএন’ও পরিচয় দিয়ে প্রতারণার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। শুনেছি অতীতেও পূর্বের ইউএনও ও এসিল্যান্ডদের নাম পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। এদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, পুরুষ কন্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে প্রতারণা করছেন। এই বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য: ২০২১ সালের ২৫ শে নভেম্বর ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন একেএম গোলাম মোরশেদ খান। তাঁর নাম ভাঙিয়ে এই নাম্বার থেকে ০১৯২৯৭৮৫০২৪ বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। পরে ওই ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পরিচয়ে বিভিন্নজনকে (এই নাম্বার থেকে ০১৯২৩৮৯১৬১৭) ফোন দিয়ে টাকা চাওয়া হয়। ওই সময়কার এসিল্যান্ড ছিলেন রুবাইয়া ইয়াসমিন। তিনিও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST