সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আলোচিত আদম ব্যবসায়ী জামাল উদ্দিন শ্লীলতাহানির দায়ে গ্রেফতার

Reporter Name / ৬০৫ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার আলোচিত আদম ব্যবসায়ী ও উপজলা বিএনপির সাবেক বহিস্কৃত সভাপতি এবং বহু অপকর্মের হোতা জামালউদ্দিন আহমদ (৬০) ১৭ আগস্ট শনিবার দুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযাগে গ্রেফতার হয়েছেন। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমদ (সাবু চেয়ারম্যানের) ছেলে। এ বিষয়ে শনিবার বিকালে ওই গৃহবধূ কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তরগাঁও গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশি এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এতে তিনি রাজি না হলে এবং তাকে সতর্ক করার পরও শনিবার দুপুরে তার বাড়িতে প্রবেশ করে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া জানান, এ বিষয় ওই গহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST