নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে আজ (৪ ডিসেম্বর ) বিকেলে মরহুম ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ ইং এর কোয়ার্টার ফাইনাল খেলার ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিএনপি নেতা ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি স্মরণে আয়োজিত উক্ত খেলায় মধ্যপাড়া ফুটবল একাডেমি কিশোরগঞ্জ, থ্রিজি ইয়ুথ ক্লাব সনমানিয়া কে দুই শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়। ব্রি.জে:আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের সদস্য সচিব,ও ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশিদ এর পৃষ্টপোষকতায় এবং ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফরিদুল আলম ভুলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জি: মনির হোসেন আহবায়ক চাঁদপুর ইউনিয়ন যুবদল, হারুন অর রশিদ আহবায়ক কড়িহাতা ইউনিয়ন যুবদল, মহিবুর রহমান আহবায়ক কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদল, ইমরান হোসেন এপোলো আহবায়ক তরগাঁও ইউনিয়ন যুবদল, মোঃ রশিদ মিয়া আহবায়ক টোক ইউনিয়ন যুবদল, বিল্লাল হোসেন বুলবুল আহবায়ক বারিষাব ইউনিয়ন যুবদল, নজরুল ইসলাম আহবায়ক সনমানিয়া ইউনিয়ন যুবদল, মোঃ বদরুল আলম খোকন আহবায়ক সিংহশ্রী ইউনিয়ন যুবদল,মোঃ মিজানুর রহমান আহবায়ক দুর্গাপুর ইউনিয়ন যুবদল, কামরুজ্জামান হিরন আহবায়ক রায়েদ ইউনিয়ন যুবদল, এবং কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আশরাফুল আলম সোহেল, জায়িদুল হাসান সাকিব, জামাল উদ্দিন সরকার, মাহবুবুর রহমান মিল্টন,শরিফুল ইসলাম শিপন, মোঃ বিল্লাল হোসেন,মনির পালোয়ান,আজিজুর রহমান আজিজ,মোঃ রাসেল কাইয়া,মোঃ শাহাদাত হোসেন,ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান অপু প্রমুখ। খেলায় সভাপতিত্ব করেন ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ।