নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে আজ (২৯ নভেম্বর শুক্রবার) বিকেলে মরহুম ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ ইং এর ১ম রাউন্ডের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিএনপি নেতা ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি স্মরণে আয়োজিত উক্ত খেলায় ভোরের আলো যুব সংঘ,উত্তর খামের,উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে দুই শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়। ব্রি.জে:আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের সদস্য সচিব,ও ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশিদ এর পৃষ্টপোষকতায় এবং কাজী রাশিদুল ইসলামের সঞ্চালনায় উদ্দ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিবিএস গ্রুপের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবার হ্যান্ডসলার্স প্রাঃ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাজহারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান লী,মোঃ তাজুল ইসলাম সরকার, সভাপতি ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদল,আঃ মান্নান ফকির,সহসভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি,মোঃ মতিউর রহমান,সাধারণ সম্পাদক ৭নং বিএনপি,হিরন শেখ,৭নং ওয়ার্ড যুবদল,এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ সিদ্দিকুর রহমান,মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া,ঘাগটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো রফিকুল ইসলাম সহ বিএনপি,যুবদল,ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। খেলায় সভাপতিত্ব করেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ নরুল ইসলাম।