বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা এবং ইউপি সদস্য খন্দকার আলীনেওয়াজ মঞ্জুর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনুপস্থিতির অভিযোগে এলাকার ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকার ফলে এলাকার সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামীলীগ সরকারের পটপরিবর্তনের পর থেকে ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত রয়েছে। প্রতিদিন সাধারণ মানুষ পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। তারা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ সহ নানাবিধ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বলেন, পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা এবং মেম্বারদের বিরুদ্ধে দূর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তাছাড়া দীর্ঘদিন যাবত পরিষদে সবাই অনুপস্থিত থাকার ফলে সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা পরিচিত জনদের টাকার বিনিময়ে দরিদ্র ভাতা, বিজিবি, ভিজিএফ সহ অন্যায় ভাবে বিভিন্ন সুবিধা দিয়েছে। অনতিবিলম্বে পরিষদে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ দেয়ার জোর দাবি জানান তিনি।

বিক্ষোভকারীরা চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শ্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST