সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলাকারী ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা (৬৭)কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় রানীগঞ্জ বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন বৈঠকে জনতা ঘেরাও দিয়ে আটক করেন। হামলার ঘটনায় বিগত ৫ ই আগস্টের পর থানায় হওয়া মামলায় আটক হন চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খিলগাঁও গ্রামের মোফাজ্জল খানের ছেলে।

জানা যায়, গত ০৪ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে কাপাসিয়া সদরের ফকির মজনু শাহ্ সেতু এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। ওই সময় তাঁরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারী ডাক বাংলো ও বহু সংখ্যক মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন একটি মামলা করেন। ওই মামলায় তিনি ২৬ নম্বর নামীয় আসামি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জের মাছ বাজার এলাকার একটি বৈঠক থেকে জনতা তাঁকে আটক করে। পরে কাপাসিয়া থানায় এনে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহাব খান খোকাকে জনতা আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST