শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ‘ইসলামী যুবকল্যাণ সংস্থা’র বিশাল মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় ‘ইসলামী যুবকল্যাণ সংস্থা’র উদ্যোগে বিশাল মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয়েছে। শুক্রবার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দশ সহস্রাধিক ছাত্র-যুবক, নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম গালিব ও সাব্বির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আল্লামা আশেকে মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সুপরিচিত ভাষ্যকার ইলিয়াস হাসান এবং ওবায়দুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সূরা সদস্য মোঃ সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, দেলোয়ার জেনারেল হাসপাতালের সত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল্লাহ আল নোমান, শেখ এনাম, মাহমুদ হোজাইফা, আবু ওবায়দা, আবু রায়হান, তাহসিনুল ইসলাম, তাওহিদ জামিল, শেখ সাঈদ,মোয়াজ, সোমামা মারজু, শিল্পী খান সাহেব প্রমুখ ।

কাপাসিয়ার ইতিহাসে সর্বপ্রথম সর্ববৃহৎ এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ গভীর রাত পর্যন্ত মনভরে উপভোগ করেন। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সময় সুযোগ আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST