এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):
গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও এপিপি এডভোকেট মো: মীর সেলিম এর পিতা আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিন (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ১২ টায় ঢাকার ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
শনিবার (১৫ আগষ্ট) বিকেল চারটায় স্থানীয় আড়াল জি.এল স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় মরহুম মীর মোমতাজ উদ্দিনের কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আজগর রশিদ খান। সহকারী এটর্নি জেনারেল ইকবাল হোসেন।
এছাড়াও সহকারী এটর্নি জেনারেল ইকবাল হোসেন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শাকিল, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট সিদ্দিকুর রহমান, নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন জনি। সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দিন বিএসসি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান মেম্বার, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজামান তপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলম রিটন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: রফিকুল ইসলাম, মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন বড় ছেলে মীর মোশারফ হোসেন, বড় নাতি সেনাবাহিনীর ক্যাপ্টেন মীর মেহেদী হাসানসহ প্রমুখ।
এসময় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, গাজীপুর আইনজীবী সমিতির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর, গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও জানাযার সময় মাঠে উপস্থিত ছিলো অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
এদিকে মরহুম মীর মোমতাজ উদ্দিন ছিলেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির বর্ষিয়ান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক রিলিফ চেয়ারম্যান এবং তৎকালীন সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে, নাতি- নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাজীপুর আইনজীবী সমিতির এপিপি এডভোকেট মীর সেলিমের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সনমানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।