শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এফএসএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

এ এইচ সবুজ ( নিজস্ব প্রতিবেদক):

‘শিক্ষা, ক্রীড়া ও সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’ এই শ্লোগান নিয়ে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) শুরু হয়েছে উপজেলার বৃহৎ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফরাজী সুপার লীগের সিজন-৫।

মাসব্যাপী হতে যাওয়া এ টি-২০ ক্রিকেট লীগে ১২টি দল অংশগ্রহণ করেছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে খিরাটী এ কে উচ্চ বিদ্যালয় মাঠ, ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠ, চর সনমানিয়া বালুরচর মাঠ এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে। জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট লীগে ক্রিকেটীয় সব আয়োজনে পরিপূর্ণ।

ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খেলা দেখানো হচ্ছে। এ টুর্নামেন্টে আছে ডিজিটাল স্কোরবোর্ড, ধারাভাষ্য এবং চোখে পড়ার মতো বিপুলসংখ্যক দর্শক। টি-২০ এই ক্রিকেট লীগের আয়োজন করেছে উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন।

উদ্বোধনী দিনে সকালের ম্যাচে টসে জয়লাভ করে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় একতা তরুণ সংঘ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি একতা তরুণ সংঘ। ফলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১৫ রানে জয়লাভ করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: নিউ বন্ধন স্পোর্টিং ক্লাব কামারগাঁও, ডা: শামসদ্দীন মেমোরিয়াল একাডেমী, আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদ, চরণীলক্ষী এলিট ঈগলস, ইউনাইটেড স্পোটিং ক্লাব, চর সনমানিয়া সোনালী ক্লাব, একতা তরুণ সংঘ, দ্যা ঈগলস, টিম ঘাগটিয়া, পরাণ একতা স্পোটিং ক্লাব, বাওরাইদ ফায়ারফক্স, নবতরুণ সংঘ, কাপাসিয়া কলেজ পাড়া ক্রিকেট টিম, আরপিএস স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রামপুর এবং আড়াল নবতরুণ সমাজ কল্যাণ সংঘ।

এ বিষয়ে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন ইতিপূর্বেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে এলাকাবাসির কাছে ইতিবাচক আস্থা অর্জন করেছে।

এদিকে উদ্বোধনী ম্যাচের আগে এবারের ৫ম আসরে অংশ নেওয়া ১৬ টি দলের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন।

ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো: আবু তৈয়ব ফরাজী ও খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: রাকিব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রশিদ নয়ন, গাজীপুর স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: পারভেজ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেল সদস্য মাহফুজুর রহমান,যুবদল নেতা সিদ্দিকুর রহমান অপু প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ফরাজী সুপার লীগের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST