শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২২৯ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে শহীদ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ ও অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও শিক্ষানুরাগী সমাজসেবক শিল্পপতি ফ. ম. মমতাজ উদ্দীন রেনু, আইআরডিও চেয়ারম্যান ডা. মাসুদুল আলম মজিব, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সাত্তার শেখ, কেন্দ্র সচিব খালেদ মোশাররফ এবং প্রধান শিক্ষক ইকবাল হোসেন জসিম, আব্দুস ছাত্তার শেখ, মো. জালাল উদ্দিন মাস্টার, শ্রী সুনীল চন্দ্র সেন, কবি আফিয়া রুবি,আসাদুজ্জামান আসাদ, মোঃ তাজউদ্দীন বিএসসি, মোঃ মোমতাজ উদ্দিন মাস্টার, ইঞ্জিনিয়ার জাহিদুল, মোঃমনির হোসেন মাস্টার মোঃ বেলায়েত হোসেন শেখ, মো. মাহবুবুল বাচ্চু, মো. আব্দুল বাতেন, রফিকুল ইসলাম। এছাড়াও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিমুল ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন পাঠানসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফ. ম. মমতাজ উদ্দীন রেনু বলেন, “শিক্ষা শুধু বইপড়ার বিষয় নয়, শিক্ষা মানুষকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। গ্রামের শিশুরা যদি সঠিক সুযোগ পায়, তারাই একদিন দেশের বড় সম্পদ হবে।
আমরা চাই—কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক অভাবে যেন পিছিয়ে না পড়ে। এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ আগামী প্রজন্মকে আরও সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে। শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”
ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের খুঁজে বের করা, উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এবার কাপাসিয়া ও মনোহরদী উপজেলার ১৭১টি বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন— এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST