এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ( গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী চেংনা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সকালে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক আঃ রাজ্জাক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন। এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব, আবুল বাসার মাষ্টার।
অন্যান্যদের মাঝে এসময় আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পূর্বক উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিদের সাথে বিদ্যালয়ের একঝাক শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন এর পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের নানান পর্ব একে একে পরিবেশিত হয়। প্রতিযোগীদের পরিবেশিত দলীয় নিত্য, কৌতুক অভিনয়, নাটিকা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।