মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ নভেম্বর শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান।

‘মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়’ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সংবর্ধনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রিন্সিপালস এসোসিয়েশনের সভাপতি মোঃ আফলাতুন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক,
সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,
বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোরশেদ সরকার।

প্রধান অতিথি বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পরবর্তীতে মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে‌। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী জীবনে উন্নতি করতে হলে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বায়ক জানান। এ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে থাকেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মূর্খতার পরিচয় না দেয়ার তাগাদা দেন।

হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবছর এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং কারিগরি শিক্ষার্থী ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST