মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

কৃষকদের সরকারি সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত কড়িহাতা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ব্লকে (তিনটি ওয়ার্ড) কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কাপাসিয়া উপজেলার কড়িহাতা ব্লকে মোট ১ হাজার ৯’শ ৫০ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তথ্য সংগ্রহের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস লোকেশনসহ কৃষকদের তথ্য নিবন্ধন করছেন। এ সময় কৃষক বা কৃষাণী এবং তাঁদের স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মোবাইল নম্বর ও জমির তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ বলেন, “সারা দেশে প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ব্লকে কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাপাসিয়ায় কড়িহাতা ব্লক দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১ হাজার ৯’শ ৫০ জন কৃষকের তথ্য নেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন জানান, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ ও কীটনাশক ক্রয়ের সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিযন্ত্রে ভর্তুকি, সেচ সুবিধা, কৃষি বীমা, কৃষি প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজারদর সংক্রান্ত তথ্য এবং উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বাজারজাতকরণসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলা কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তথ্য সংগ্রহের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST