শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার সহায়তা প্রদান 

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফসী ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। ২৩ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব ধানবীজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন।
উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকার ৮’শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি একজন কৃষককে ০৫ কেজি বোরো উফশী ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এবং ৬০০ জন/ বিঘা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ০২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বোরা ধান চাষাবাদ ও বালাই-ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের বিস্তারিত অবহিত করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: আবুল কালাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান খান ও বিভিন্ন ইউনিয়নের ব্লকে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষকবৃন্দ,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST