কাপাসিয়া,(গাজীপুর) প্রতিনিধি:
গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী,সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী খেয়া ঘাট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
০১ ডিসেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও এলাকার সর্ব সাধারনের আয়োজনে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান, সদস্য সচিব মোঃ ফুরকানুল ইসলাম ফকির মুকুল সহ উপজেলা কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী সমর্থক ও স্থানীয় লোকজন, মাদ্রাসার শিক্ষার্থীরা দোয়ায় অংশ গ্রহন করেন।
উল্লেখ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয় ।