সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় খাস জলাশয় দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

কাপাসিয়া,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের ব্রহ্মপুত্র নদের শাখা সুতি জলাশয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জবরদখল ও ফসলী জমি আবাদে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। ওই জলাশয়ের সামনে নির্মাণাধীন প্রাচীরের পাশের সড়কে মানববন্ধন শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন।
সমাবেশে মো: রফিকুল ইসলাম বলেন, সূতি জলাশয়টি বোরো মৌসুমে ধান চাষে ও রবি শস্য আবাদের ক্ষেত্রে স্থানীয় কৃষকদের পানি সেচে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি কতিপয় ব্যক্তির জবরদখলে তা বাধাগ্রস্ত হচ্ছে।

বিশেষ করে স্থানীয় জামিয়া রাশীদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহতামিম মো: আব্দুস সবুর সূতি জলাশয়ের পাশে বেশ কয়েক জায়গায় প্রায় পাঁচ বিঘা জমি কিনে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জলাশয় আংশিক দখল করেছেন এবং জলাশয়ের গতিপথে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি আটক করে এবং বোরো মৌসুমে পানি শুকিয়ে আশপাশের কৃষকদের মারাত্মক অসুবিধায় ফেলছেন।

স্থানীয় ব্যাংকার মাজহারুল ইসলাম জানান,স্থানীয় কৃষক ও পরিবেশকর্মীসহ প্রায় চার শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে তারা এ সমস্যা সমাধানের জন্য গত বছর গাজীপুরের জেলা প্রশাসক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক দুটি আবেদন জানালে সরকারি সার্ভেয়ার এসে সরেজমিনে মেপে দখল করা জায়গা থেকে স্থাপনা নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং সবুর সাহেব এক সপ্তাহের মধ্যে তা ভেঙে ফেলবার মুচলেকা দিয়েছিলেন। কিন্তু রহস্যময় কারণে তা এখনো ভাঙ্গা হয়নি।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন শাহজাহান মিয়া, মোবারক হোসেন, সজীব প্রধানসহ প্রমুখ।

এ বিষয়ে মো: আব্দুস সবুর বলেন, তিনি সূতি জলাশয়ের কোনো জমি দখল করেননি এবং তার ক্রয় করা জমিতেই স্থাপনা নির্মাণ করেছেন। তার দ্বারা কোনো কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে না। তবে স্থানীয় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST