রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল নিলয় সরকারের

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সামান্য ঘাস কাটা ও জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। ২৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার পাবুর দক্ষিণপাড়ার চান্দুন মসজিদের পাশে রাস্তার ওপর এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম নিলয় সরকার (২৫)। তিনি কাপাসিয়ার স্থানীয় মনির ডাক্তারের একমাত্র ছেলে এবং পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয়দের তথ্য ও পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া এলাকায় গরুর ঘাস খাওয়া ও জমিজমা নিয়ে নিলয়ের পরিবারের সাথে তার চাচাতো ভাই রাসেল সরকারের (পিতা: ইসমাইল সরকার) দীর্ঘ এক-দেড় বছর যাবত পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন নিলয় কাপাসিয়ার পার্শ্ববর্তী বলখেলা বাজার থেকে বাবার জন্য ওষুধ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাবুর দক্ষিণপাড়ায় আগে থেকেই রাস্তায় ওত পেতে থাকা রাসেল সরকার হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলেই নিলয়ের মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে নিলয় মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই ঘাতক রাসেল একটি থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা অবস্থায় দ্রুত একটি গাড়িযোগে কাপাসিয়া সদরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নিলয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জুবায়েরের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করে এলাকাটি ঘিরে রাখেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের জানান, “খবর পাওয়ার পরপরই কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ঘাতক রাসেলকে গ্রেপ্তারে কাপাসিয়া থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

একমাত্র ছেলেকে হারিয়ে নিলয়ের পরিবারে চলছে মাতম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাপাসিয়ার মাটিতে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘাতক রাসেলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST