সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জনতার বন্ধু ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ২:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

দাতাদের সম্মানার্থে জীবিতদের কল্যাণ ও মৃতদের মাগফিরাত কামনায় উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব পুরাতন বাজারে জনতার বন্ধু ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

গতকাল ২১ মার্চ শনিবার অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ২ টি হাফিজিয়া মাদরাসা ও এলাকার ৫ টি মসজিদের মুসল্লিদের এবং সংগঠনের কমিটি, সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্খীদের সহ মোট ৫০০ মানুষের ইফতার এর আয়োজন করা হয়েছিলো। প্রতি বছরই জনতার বন্ধু ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের পরিচালনা কমিটি রক্তদাতা শুভাকাঙ্ক্ষী ও এলাকার মুসল্লিবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

জনতার বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন তাহার বক্তব্যে বলেন, জনতার বন্ধু ফাউন্ডেশন ১৪ টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানব সেবায় দীর্ঘ ৬ বছর যাবৎ কাজ করে আসছে। সমাজের যে সকল যুবকরা মানব সেবায় কাজ করতে ইচ্ছুক তাদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন আজকের ইফতার মাহফিলে সংগঠনের অনেক সদস্যদের পিতা উপস্থিত আছেন আপনারা দেখেন আপনাদের ছেলেরা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য মানব সেবায় কাজ করে যাচ্ছেন। এবং আপনাদের ছেলেরা সমাজের ও মানুষের কল্যােণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আরো বলেন এই ইফতার ও দোয়া মাহফিলকে বাস্তবায়নের জন্য কমিটির সদস্য ও  সংগঠনের যে সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ আর্থিক  সহযোগিতা করেছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  পরিশেষে তিনি, সংগঠনের সকলের জন্য দোয়া চেয়ে তাহার বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST