বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম

Reporter Name / ৬৪৪ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১২:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মোঃ কফিল উদ্দিন নামে একজনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে এলোপাথারি কুপিয়ে গুরুতরভাবে  জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

উক্ত ঘটনায় কাপাসিয়া থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ কফিল উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া খিরাটি গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে মোঃ ওসমান, মোঃ আব্দুল হক ও তাদের পরিবারের লোকজন জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে মোঃ কফিল উদ্দিনের পরিবারের লোকজনের সাথে পূর্ব থেকে শত্রুতা পোষণ করে আসছিলেন। শত্রুতা জের ধরে গত ২৪ শে ফেব্রুয়ারি আনুমানিক বেলা ২.৩০ ঘটিকা সময় বাড়ির পূর্ব পাশে কফিল উদ্দিন তার রুপনকৃত কলাবাগানে কাজ করা কালীন সময়ে মোঃ ওসমান(৪৫), মোঃ আব্দুল হক (৪১) উভয় পিতা: মৃত লাল মাহমুদ, মাসুম (৩২), পিতা দুলাল মিয়া সহ আরোও অজ্ঞাত ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাগানের কলাগাছ কাটতে থাকে। এ সময় কফিল উদ্দিন ন্যায় সঙ্গতভাবে তাদেরকে গাছ কাটতে বাধা দিলে ওসমান, আব্দুল হক ও তাদের সহযোগীরা তাদের হাতে থাকা রাম দা, চাইনিজ কুড়াল, রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়া কফিল উদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে কফিল উদ্দিনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে ওসমান, আব্দুল হক, মাসুম ও তার সহযোগীরা কফিল উদ্দিনকে সুযোগ পেলে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত চলে যায়। এসময়ে স্থানীয় লোকজন আহত রক্তাক্ত কফিল উদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন শুকুর বলেন, অনেকদিন ধরে উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, এ নিয়ে ঝগড়া হলে কফিল উদ্দিন কে কুপিয়ে আহত করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST