মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২’শ ৬৫ কেন্দ্রে শিশুদের খাওয়ানো হলো ক্যাপসুল

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রোববার সকাল ৯টায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে ক্যাম্পেইনে অংশগ্রহণ নেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২’শ ৬৫টি নির্ধারিত কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫২ হাজার চারশত ৫১জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি সুরক্ষায় এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।
ক্যাম্পেইন উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সচেতন অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে এসে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST