শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর -৪, কাপাসিয়া আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ২০ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দু’জন বাসিন্দা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর দপ্তরে এসব অভিযোগ দাখিল করেন।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবীর উদ্যোগে কাপাসিয়া ইউথ ফোরাম স্থানীয় আড়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে” শুক্রবার বিকাল ৩টায় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। ব্যাপক সমাগম ঘটিয়ে প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন দাড়িপাল্লার প্রার্থী সালাউদ্দিন আইউবী। এসময় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে নির্বাচন আচরণবিধি লংঘন করেছেন বলে স্থানীয় বাসিন্দা মোঃ শহীদুল্লা অভিযোগটি দায়ের করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ আবুল হাসেম উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শনিবার সকাল সাড়ে ১১টায় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে কম্বল বিতরণ করেন। এলাকাবাসী প্রতিবাদ করলে ৫টি কম্বল, কিছু ক্যালেন্ডার ও বিতরণকৃত ৫৫ জন ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। এসব আলামত ৬ নং সনমানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত দফাদার মোঃ মহসিনের মাধ্যমে পরিষদে জমা রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী কম্বল বিতরণ করে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লংঘন করেছেন। ফলে এব্যাপারে এলাকার আলম মিয়া নামে এক ব্যক্তি শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, দুইজন প্রার্থীর ব্যাপারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পৃথক দু’টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে অবহিত হয়ে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST