বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ডায়মন্ড এগের বিষ্ঠা বাণিজ্য নিয়ে গুজবের প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ৩৭৯ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকায় ডায়মন্ড এগের বিষ্ঠা বাণিজ্য নিয়ে সম্প্রতি প্রচারিত এক গুজবের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ওই পোল্ট্রি ফার্মের ১নং গেটের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে এক প্রতিবাদ সভা করেন তারা।

এ সময় বক্তারা গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে জড়িয়ে কমিশন বাণিজ্যের যে অপপ্রচার চলছে তা ভিত্তিহীন বলে দাবি করেন।

কেন্দুয়াব গ্রামের শিক্ষক মো. নূরুল ইসলাম জানান, সম্প্রতি টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকার ‘ডায়মন্ড এগ’ নামক পোল্ট্রি ফার্মে প্রতিদিন ১২—১৩ হাজার বস্তা মুরগির বিষ্ঠা বিক্রিকারী আওয়ামীলীগের নেতাকর্মীদের হটিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দখল নিয়েছেন এবং শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে মোটা অংকের টাকা কমিশন দেওয়ার বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়েছে। এ নিয়ে একটি দৈনিক প্রত্রিকায় অসত্য তথ্য দিয়ে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। অথচ ওই পোল্ট্রি ফার্মের মালিক পক্ষ স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের সারা বছর এ বিষ্ঠা নিজ দায়িত্বে অপসারণের শর্তে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন। এখন সেই কৃষকরা দেশের বিভিন্ন এলাকায় ৫-৬ মাস এ বিষ্ঠাগুলো বিক্রি করে কিছুটা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। এখানে কোনো ধরণের চাঁদা আদায় কিংবা প্রদানের সুযোগ নেই।

টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক রোকন জানান, শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে এই পোল্ট্রি ফার্মের ধারে কাছে আসতে কেউ কোনো দিন দেখে নি। তার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য কিছু অপসাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। স্থানীয় লোকজন এ বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST