মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ৬ জুন শনিবার সকালে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সোহাগ বেপারী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার প্রমুখ। এছাড়া শোভাযাত্রায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা- কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু সচেতনতায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষদের ডেঙ্গুর ভয়াবহতা এবং করনীয় সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। এব্যাপারে সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ অনেকাংশে কমে আসবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ভয় পাওয়ার কিছু নেই। যথাসময়ে সঠিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এসে পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST