রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন। এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালিক যুক্ত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইড, শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে, গত বুধবার জাতীয় সংসদে জানানো হয়, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ২১৮ জন। এ বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে যৌথভাবে একটি মিটিং করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডেঙ্গুর সবচেয়ে অ্যালার্মিং সময় হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর।

সূত্র জানায়, ডেঙ্গু রোগে আক্রান্ত যে রোগী এ পর্যন্ত পাওয়া গেছে, তার দ্বিগুণ সংখ্যা হওয়ার শঙ্কা রয়েছে এই তিন মাসে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ নামে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন।
সপ্তাহের প্রত্যেক শনিবার সারা দেশে এই কার্যক্রম জাতীয়ভাবে বা সরকারিভাবে পরিচালিত হবে। আর প্রতিদিন সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এই কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST