সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুই ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় দুই ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন শাহরিয়ার হাসান সিয়াম (২৩) উপজেলার সিংহশ্রী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং তামিম আহমেদ (২৩) — একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তারা দুজনেই কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে সিয়াম জানান, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কাপাসিয়া থানাধীন কুড়িয়াদী খেয়াঘাট বাজারে অবস্থানকালে স্থানীয় মোঃ শামীম, মোস্তফা মোড়ল, আল-আমিন, ফরহাদ মোড়ল, রোকন বেপারী, শহিদুল্লাহ, দানিছ, শফিকুল ইসলাম বাহাদুরসহ অন্তত ১০-১২ জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা ডাব চুরির মিথ্যা অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সিয়াম ও তার বন্ধু সাদিকুল ইসলাম গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরদিন ১৪ অক্টোবর সকালে একই গ্রুপের কয়েকজন মোটরসাইকেলে এসে সিয়াম ও তামিমকে জোর করে তুলে নিয়ে কাপাসিয়া থানাধীন কুড়িয়াদী খেয়াঘাট এলাকার এক পরিত্যক্ত বাড়িতে নেয়। সেখানে তাদের ওপর আবারও বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম বাহাদুর লোহার হাতুড়ি দিয়ে সিয়ামের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়, এবং আল-আমিনের হাতে থাকা লোহার রডের আঘাতে তামিমের পা ভেঙে যায়।

স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শাহরিয়ার হাসান সিয়াম বলেন, “আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিপক্ষ গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের হত্যা করার চেষ্টা করেছে। এখনো আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এবিষয়ে অভিযুক্ত শামিম জানান, এসব অভিযোগ মিথ্যা। সিয়াম ও তামিম গণপিটুনিতে আহত হয়েছে।

সিংহশ্রী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাখাওয়াত হোসেন ভূঁইয়া মানসুর বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সিয়াম আমাদের ছাত্রদলের নেতা।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST