রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। ১৯ অক্টোবর সোমবার দিনব্যাপী উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে স্থানীয় ভাবে ৬৪ টি পূজা মণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেছেন। এছাড়া বিজয়া দশমীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ৩ টি ফ্রিজ উপহার দেন।

শাহ রিয়াজুল হান্নান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসবের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই- আমরা সবাই বাংলাদেশি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির অর্থায়নে কাপাসিয়ার প্রত্যেকটি পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার দেয়া হয়েছে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে শাহ রিয়াজুল হান্নান বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বিগত দিনের সেই ধারাবাহিকতায় এবারও আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। এব্যাপারে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মাঝে জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST