সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বুধবার বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পনকে স্মরণীয় করে রাখা হয়।
এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মহসীন খাঁন বকুল। অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের আজীবন সদস্য, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মোঃ আঃ কাইয়ুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাপ্তাহিক শীতলক্ষ্যার নির্বাহী সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, প্রেসক্লাবের সাহিত্য- সংস্কৃতি সম্পাদক  ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST