মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এবংপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও হাফিজুল হক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সহ-সভাপতি জাকির হোসেন কামাল, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নূরুল আমিন সিকদার, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন প্রমুখ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
উপজেলার সর্বত্র অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক ভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হয়। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিষয়ে সাইবার বুলিং বা ফেক আইডি দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়।
প্রেসক্লাব ভবনের সংস্কার ও সাংবাদিকদের মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার দাবির প্রতি নবাগত নির্বাহী অফিসার আশ্বাস প্রদান করেন। এর আগে উপস্থিত সকলের পরিচিতি পর্বের পর তাঁকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন তার বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সাংবাদিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য নবাগত ইউএনও বলেন, “সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, বিকাশমান সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরলে প্রশাসন সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে পারে। এ সময় সাংবাদিকবৃন্দ এলাকার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST