শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নারী উদ্যোক্তাদের দিনব্যাপী বাহারী পন্য মেলা

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘নারী উদ্যোক্তা গ্রুপের’ উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ব্যতিক্রমী বর্ণাঢ্য মেলায় নানা বাহারী পন্য প্রদর্শিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিটাপে বিভিন্ন পন্য প্রদর্শন করা হয়।

উপজেলার খ্যাতনামা উদ্যোক্তাদের সেরা অভিজ্ঞতা ও নিজস্ব প্রচেষ্টায় তৈরি নানা প্রকার জিনিসপত্র নিয়ে মেলায় হাজির হয়। নতুন বছরের শুরুতে নতুন উদ্যমে কাপাসিয়া উপজেলার সফল নারী উদ্যোক্তাদের আকর্ষণীয় উক্ত মিটাপে নানা রকম পণ্যের সমাহার ঘটেছে।
মেলায় নানা রকম শীতকালীন পিঠাপুলি, বিভিন্ন ফ্লেভারে নিজেদের তৈরি কেক, নানা রকম মিষ্টি, নাড়ু-লাড্ডু, টকমিষ্টি নানা রকম আচার, নাটোরের বিখ্যাত খেজুরের গুড়, অভিজ্ঞ ও সৌখিনতায় হাতে তৈরি নানা রকম মজাদার খাবার, নানা বয়সের বিভিন্ন রুচিসম্মত পোশাক ও শীতের শাল, নকশিকাঁথা, নকশিচাদর, অভিজ্ঞ কারুকাজে ও স্বল্পমূল্যে অর্গানিক মেহেদী পড়ার সুযোগ ছিল। এছাড়া নানা রকম হস্তশিল্প ও কসমেটিক আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়।

দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে নানা বয়সী লোকজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ব্যাপক সমাগম ঘটে।

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঢাকার “ফ্যাশন এম্পায়ার” এর স্বত্ত্বাধিকারী সৈয়দা আফরুজ সুপ্তি দিনব্যাপী মিটাপে উপস্থিত ছিলেন। অল্প সময়ের ঘোষণায় ব্যাপক উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করানো হবে। নিকটতম সময়ের মধ্যে আবারো ব্যাপকভাবে মেলার আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের বাসিন্দা “নারী উন্নয়ন গ্রুপের উদ্যোক্তা শারমিন আক্তারের নেতৃত্বে ৪৫জন নারী উদ্যোক্তা তাদের বাহারী পন্যের স্টল নিয়ে মেলায় প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST