বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নারী নির্যাতনকারী জামাল ও সাখাওয়াতের বিরুদ্ধে নারীদের ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৩৭৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি।

নারী নির্যাতনকারী জামাল উদ্দিন আহাম্মেদ ও শিশু ধর্ষনকারী সাখাওয়াত হোসেন চেয়ারম্যান এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে কাপাসিয়া ঐক্যবদ্ধ নারী সমাজ।১৮ আগস্ট রোববার বেলা ১২ টায় কাপাসিয়া উপজেলা শহরের প্রধান সড়কে নারী সমাজ ঝাড়ু হাতে এই বিক্ষোভ মিছিল করেছে।গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। গাজীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের বিবরণ দিয়ে ওই মামলা দায়ের করেছেন গৃহকর্মীর বাবা। অভিযুক্ত মো. সাখাওয়াত হোসেন প্রধান নির্যাতনের শিকার হওয়া কিশোরী গৃহকর্মী ইতিমধ্যে সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনায় গাজীপুর জেলা আদালতে একটি মামলা চলমান রয়েছে।


গাজীপুর জেলা (পিবিআই) এসপি মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানসহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন আদালতে প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাটি আদালতে বিচারাধিন রয়েছে।জামালউদ্দিন আহমদ (৬০) কাপাসিয়া উপজেলা আলোচিত আদম ব্যবসায়ী ও উপজলা বিএনপির সাবেক বহিস্কৃত সভাপতি। তিনি উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমদ (সাবু চেয়ারম্যানের) ছেলে। গত ১৭ আগস্ট শনিবার এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযাগে গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে ওই গৃহবধূ কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশি এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এতে তিনি রাজি না হলে এবং তাকে সতর্ক করার পরও গত শনিবার দুপুরে তার বাড়িতে প্রবেশ করে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামালউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আজ রোববার এগারোটার দিকে জামাল উদ্দিনকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নার্গিস সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, যুগ্ম সম্পাদক তানিয়া, সহসভাপতি মমতাজ, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রানী, সহসভাপতি শিউলি, ঘাগটিয়া ইউনিয়ন সভাপতি মরিয়ম, সাধারণ সম্পাদক মনোয়ারা, চাদঁপুর ইউনিয়ন সভাপতি লাভলী, সাধারন সম্পাদক কমলা, কড়িহাতার পারভীন, মাহফুজা, নাসিমা প্রমূখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST