বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা: মালিককে তিন মাসের কারাদণ্ড

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরে কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

১২ জুন বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নামে এক ব্যক্তি নিষিদ্ধ পলিথিন কারখানা স্থাপন করে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, সেখানে প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয়, পরে সেই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এসময় কারখানার ভিতরে পলিথিন ও প্লাস্টিকের দানা পাওয়া যায়। এছাড়া, পলিথিন ও প্লাস্টিকের দানা উৎপাদনের মেশিনও রয়েছে। পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে। পরে দন্ডিত আব্দুল আওয়ালকে পুলিশ প্রহরায় গাজীপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্লাস্টিকের দানা, পলিথিন উৎপাদনের বিভিন্ন উপাদান, মেশিন পাওয়া যায়। সেখানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। একারণে পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদন্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অবৈধ কারখানা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST