শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত Logo যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল Logo পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত Logo ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পিক-আপে ডাকাতি : গলা কেটে চালকের সহকারীকে হত্যা

Reporter Name / ২৫৬ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:০১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মুরগির পিকআপ থেকে টাকা ডাকাতির সময় হেলপারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পিকাপ চালক কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ঘটনাটি পরিকল্পিত।

নিহত হয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মরেজপুর গ্ৰামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জাকিরুল ইসলাম (২০)। আহত চালক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদখোলা গ্ৰামের মোঃ ছিদ্দিকের ছেলে মোঃ হৃদয় (২৭)।

পিকআপ চালক হৃদয় জানান, গত শনিবার দিবাগত রাতে আনুমানিক আটটার সময় গাজীপুরের হাড়িনাল থেকে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের রামপুর এলাকা হতে ব্রয়লার মুরগী কিনে আনার জন্য সে এবং তার সহযোগীসহ পিকআপ নিয়ে যাত্রা শুরু করে। (ঢাকা মেট্রো-ন-১১-৪৫৬১) পিক-আপটি চালাচ্ছিল চালক সে নিজেই। তখন তার পাশে বসা ছিল সহকারী মোঃ জাকিরুল ইসলাম। রাত যখন একটা ২০ মিনিট তখন কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ হতে আড়ালগামী পাকা রাস্তায় পৌঁছালে ডাকাতরা পিকআপের সামনের গ্লাসে ঢিল মারে। তখন হৃদয় গাড়ির গতি কমিয়ে দিয়ে কি হয়েছে বুঝার চেষ্টা করে। পিকআপের গতি কমার সাথে সাথে ডাকাতরা পিকআপ ঘিরে ফেলে এবং তাকে পিকআপ থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাঁকে জিজ্ঞেস করে মুরগি কেনার টাকা কোথায়। তখন হৃদয় তার সহকারীর কাছে টাকা রয়েছে বলে জানায়। পিকআপের ভিতরে বসে থাকা চালকের সহকারিকে ডাকাতরা জিজ্ঞেস করে টাকা কোথায় বের করে দে। চালকের সহকারি টাকা বের করে দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ডাকাতরা জাকিরুলের গলায় কোপ দিলে তার শ্বাসনালী কেটে যায়। পরে ডাকাত সদস্যরা চালকের সহকারীর শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতরা পিকআপ থেকে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, পরে মৃত সহকারীকে নিয়ে প্রায় ১৫ কিলোমিটার পিকআপ চালিয়ে কাপাসিয়া সদরে অবস্থিত বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানদার সাইফুলকে বিষয়টি জানায়। ঘটনা জানার পর সাইফুল সাথে সাথে কাপাসিয়া থানা পুলিশকে বিষয়টি জানায়। রাত আড়াইটার দিকে কাপাসিয়া থানা পুলিশ আহত চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করে এবং চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে চালক হৃদয়কে আটক করেছেন। চালক একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। ইতোমধ্যে চালকের কাছ থেকে ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিহতের পিতা মোঃ আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST