শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

মনোহরদী,নরসিংদী প্রতিনিধি: 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ১৩৯ (একশত ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক এবং মাননীয় সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান, এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম, এএসআই (নিঃ) সোহানুর রহমান, এএসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

প্রথম অভিযানে ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি এলাকায় আবুল কাশেমের পোল্ট্রি ফার্ম সংলগ্ন চালাকচর-বড়চাপা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ সময় শাওন (২৫) ও সোহাগ (২৭) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ০৮ (আট) পিস ও ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবা ১৯ (উনিশ) পিস।

পরবর্তীতে একই রাতে আনুমানিক ০৩:২০ ঘটিকায় মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় কর্ণেল রব ইটভাটা সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) সোহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে শামীম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

দুই অভিযানে সর্বমোট ১৩৯ (একশত ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মনোহরদী থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST