বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

Reporter Name / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বিধবা আকলিমা খাতুন পিছুনির আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে তিনি আকলিমার পুড়ে ছাই হয়ে যাওয়া ভিটে বাড়ি পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কাপাসিয়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশের অসহায় বিধবা পিছুনির বাড়িতে আগুন লাগে। এসময় আগুন নিভাতে ছুটে আসেন আশপাশের মানুষ। কিন্ত ঘরের বেড়া ও চালের টিনে আগুন ছড়িয়ে পড়লে ধাউ ধাউ করে জ্বলতে থাকে ঘরের সব আসবাবপত্র। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লেধ পাশের মাহফুজের দুইটি এবং মহসীনের একটি কক্ষ পুড়ে যায়। তাদের চলতে যত ধরনের আসবাবপত্র ও তৈজসপত্র লাগে তার সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তাদের ঘরের মাঝে থাকা একাধিক ফ্রিজ, টেলিভিশন, একটি আলমারি, দুটি খাট, এক বছরের খাবারের চাল, দুই ভরি স্বর্ণের গহনা ও নগদ চার লক্ষ টাকা এবং পোশাক পরিচ্ছদসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিধবা আকলিমা বেগমের ছোট ভাই মেজবাহ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST